নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর, ২০২৩
সিলেটে কোটি টাকার ভারতীয় পন্য জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১টি কার্গো ট্রাকসহ ১ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকল সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্ত্বর থেকে এসম মালামলা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় জাকির হোসেন (৩৩) এক চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।