Sylhet Today 24 PRINT

সিলেটে ন্যাশনাল ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২৩

ন্যাশনাল ব্যাংক সিলেট শাখার আয়োজনে আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা -২০২৩ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান আহমেদ জুলকারনাঈন মাসুম।

উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন সিলেট শাখার ব্যবস্থাপক মো: আব্দুল মুহিত এবং ব্যাংকের সিলেট শহরের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ।

আয়োজক শাখার কর্মকর্তা সালমান রুশদীর সঞ্চালনায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ জুলকারনাঈন মাসুম দেশের বর্তমান আর্থিক অবস্থা ও ব্যাংকের সার্বিক সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন “ আর্থিক অন্তর্ভূক্তি  একটি দেশের অর্থনীতিকে ত্বরান্বিত  করে এবং এই উদ্দ্যেশ্যকে সামনে রেখে ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে সাধারন জনগনের দোরগোড়ায় পৌঁছাবে।

তিনি আরও বলেন “ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে, আর্থিক স্বাক্ষরতা মানুষকে তাদের ব্যক্তিগত অর্থ পরিচালনা  করতে এবং তা ব্যবস্থাপনা করতে শেখায়  এবং একই সঙ্গে নিজেদের অর্জিত অর্থ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করতে সহায়তা করে থাকে”।

 কর্মশালার সভাপতি মো: আব্দুল মুহিত বলেন “ক্রমবর্ধমান প্রযুক্তির এই যুগে এসে বাংলাদেশের ইন্টারনেট  ব্যাংকিং এবং ডিজিটাল পরিষেবার উত্থান হতে পারে অন্তর্ভুক্তকরণের অন্যতম পন্থা। যদি সেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে আর্থিক সাক্ষরতা প্রোগ্রামগুলোকে সঠিকভাবে কাজে লাগানো যায় "।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সাব্বির হাসান, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মো: শামীম আহমদ, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক আবিদ মো: আব্দুল্লাহ চৌধুরী এবং সিকদার টাওয়ার শাখার ব্যবস্থাপক  মো: মাহবুবুল আলম।

কর্মশালায় ডিজিটাল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, কৃষি ঋণ ক্ষুদ্র ও কুটিরশিল্প ঋণ, প্রবাসী আয় এবং অবৈধ চ্যানেল ব্যাবহার করে যাতে প্রবাসীরা টাকা না পাঠান সে সম্পর্কে আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.