Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৮ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর)  তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহিন মিয়া ওরফে লাকি (৪০) জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকার মৃত আলখাছ উল্লার ছেলে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার বিকেলে শাহিনকে উপজেলার পাটলী এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) ফখরুদ্দিন বলেন, ২০১০ সালে এক শিশু ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জ আদালতে শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। দীর্ঘ ১৩ বছর পর আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রমাণিত হওয়ায় গত ১৭ আগস্ট সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন এ রায় দেন। এরপর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.