বিশ্বনাথ প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০২৩
সিলেট-২ আসনে নৌকা প্রতীক দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন সিলেটের ‘বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট’র নেতারা।
বুধবার এক সমাবেশে বক্তারা সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেবার দাবি জানান।
বুধবার (১৮ অক্টোবর) বাদ-আছর সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামপাশা অটোরিকশা ষ্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাইনা। আমরাও বাংলাদেশের সঙ্গে থাকতে চাই, উন্নয়ন পেতে চাই। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু দলীয় এমপি না থাকায় দীর্ঘ ১১বছর ধরে বিশ্বনাথ-ওসমানীনগরে (সিলেট-২ আসন) কোন উন্নয়ন হচ্ছেনা। তাই আগামি দ্বাদশ সংসদ নির্বাচেন সিলেট-২ আসনে আমরা নৌকা প্রতীক চাই।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বক্তব্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি আগামি সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে প্রার্থী করবেন। তা না হলে এই আসনের মানুষ আবারও উন্নয়ন বঞ্চিত থেকে যাবেন।
‘বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট’র সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য ও প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া রশিদ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বিশ^নাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার ও উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক দুলাল আহমদ।