Sylhet Today 24 PRINT

পর্যটকদের স্বাগত জানাতে লাক্কাতুরায় ‘সিলেট তোরণ’

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০২৩

নগরের প্রবেশদ্বার লাক্কাতুরা চা বাগান এলাকায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সড়কের পাশে নির্মিত হয়েছে নান্দনিক ‘সিলেট তোরণ’।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশন নির্মিত ‘সিলেট তোরণ’-এর উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগর সিলেটে আসা পর্যটকদের স্বাগত জানাতে ‘সিলেট তোরণ’ নির্মাণ করা হয়েছে। এ অঞ্চলের পরিবেশ, প্রকৃতি ও ঐতিহাসিক বিষয়গুলোকে স্থাপথ্যশৈলীর মাধ্যমে তোরণটিতে ফুটিয়ে তোলা হয়েছে।  

তোরণটির নকশায় সিলেট অঞ্চলের মনোরম প্রাকৃতিক মনোরম পরিবেশ, সবুজের সমারোহ, পানি, পাথর ও ঝর্ণার সৌন্দর্য্য সন্নিবেশিত করা হয়। নকশায় জৈন্তাপুরের প্রাগৈতিহাসিককালের মেগালিথিক পাথরকেও প্রতীকিভাবে উপস্থাপন করা হয়।   

‘সিলেট তোরণ’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী, প্রধান প্রকৌলশী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.