কমলগঞ্জ প্রতিনিধি | ২১ অক্টোবর, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ এর সামনে মোটরসাইকেলেরর নিয়ন্ত্রণ হারিয়ে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮ ঘটিকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। তিনি গ্রামের মৃত পরেশ দেবনাথ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।