Sylhet Today 24 PRINT

চূড়ান্ত লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে : এমরান চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২৩

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশবাসী আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নেমেছে। বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন জন সম্পৃক্ততা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন জনগণের উপর ম্যাসাকার চালানোর পরিকল্পনা করছে। ফ্যাসিবাদের সময় শেষ হয়ে এসেছে। তাই সবাইকে মুক্তির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মুক্তিকামী জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

সোমবার সন্ধ্যায় সরকার পতনের এক দাবীতে চলমান গণতান্ত্রিক আন্দোলনের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি কুনু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, সসহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিএনপি নেতা সাব্বির আহমদ,তানভীর আহমদ, এনাম উদ্দিন শামিম, আব্দুল বাছিত, কবির আহমদ, দেলওয়ার হোসেন, সুমন আহমদ, হোসেন আহমদ হুসু, রাজন, দুদু, হাজি নজমুল হক, ময়নুল হক, হাজি রমজান আলি ,দকরুল ইসলাম ,আবু মুহাইমিন, সাহাদাত হুসেন, হারুনুর রসিদ (কাজল), হরিছ মিয়া, আব্দুল জব্বার(মড়াই), দুলন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.