Sylhet Today 24 PRINT

আউশকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।নিহতরা সবাই হবিগঞ্জ সড়ক পরিবহনের নির্মাণ শ্রমিক।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো, মরম আলী (৫৫), মানিক মিয়া (৩৫), শফিক মিয়া (৪০)। অপর একজনের পরিচয় জানা যায় নি।


স্থানী সূত্রে জানা গেছে, সকালে জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় মহাসড়কে শ্রমিকরা কাজ করছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের নিহত হন। গুরুতর আহত অবস্থায় ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্থাস্ব্যকমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাটক ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার ঘটনার জানান, পুলিশ নিহতদের উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

তিনি আরো জানান, উত্তেজিত জনতা কিছু সময় সড়ক অবরোধ করে রাখলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.