Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৪ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা।

মঙ্গলবার (২৪ অক্টোবর)  বিকেলে পৌরশহরের ইকড়ছই স্লইস গেইট এলাকা দেবী বিসর্জন দেওয়া হয়।

গত ২০ অক্টোবর মহাযষ্ঠী পূর্জার মাধ্যমে ৫ দিনব্যাপি শারদীয় দুর্গোৎসব শুরু হয়।

এবার জগন্নাথপুর উপজেলায় ৪২টি মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী বলেন, ব্যাপক উৎসাহ উদ্দিপনায় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে। বিকেল সাড়ে চার টা থেকে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা শেষ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.