Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রিক্সাচালকের লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় মোকামবাজার এলাকায় শমশেরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ছমির শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র।

শমশেরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো: সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মিয়া অতিরিক্ত মদ্যপান করত। তার ৩/৪ জন স্ত্রী রয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মা রাত পৌনে ৮টায় জানান, নিহত যুবক ছমির মিয়া  পেশায রিক্সা চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে  বলে তিনি জানান।  

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)  শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.