Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রবাসী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের আল সত্তার কমিউনিটি সেন্টারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার গুরুতর আহত অবস্থায় আজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যান।

নিহত আজব আলী ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের মৃত সজ্জাদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজব আলী দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত ২০ দিন আগে তিনি দেশে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ হতে একটি সিএনজি অটোরিকশা ভাদেশ্বর যাওয়ার পথে আল সত্তার কমিউনিটি সেন্টারের সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাতে থাকা আজব আলী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজব আলীর মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউল ইসলাম ছাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.