জুড়ী প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০২৩
বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল কর্মসূচির কোনো প্রভাব পড়েনি জুড়ীতে। হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত উপজেলার কোথাও কোনো ধরনের কর্মসূচি পালন করেনি। তবে মাঠে সরব ছিল আওয়ামী লীগ।
বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখতে পাওয়া গেছে। অন্যান্য দিনের মত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
জুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুরে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে এ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, জামিল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক প্রমুখ।
এসময় আওয়ামী লীগের সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের হরতালকে জুড়ীর মানুষ প্রতিহত করেছে। সবাই যার যার মত দোকানপাট খুলেছে।গ ড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে।
জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর বলেন, বিএনপির বেশীরভাগ সিনিয়র নেতৃবৃন্দ ঢাকায় ছিলেন। অনেকে সকালে এসেছেন, অনেকে আসছেন। তাই পিকেটিং হয়নি।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং হয়নি। আইনশৃংঙ্খলা পরিবেশ যথেষ্ট ভালো আছে।