বড়লেখা প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশা চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারি চালিত রিকশা চালানোর অপরাধে বৃহস্পতিবার বিকেলে ২৬টি ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।