Sylhet Today 24 PRINT

অবরোধ: সুনামগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকতসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তার নেতারা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি।

গ্রেপ্তার হওয়া অন্য নেতারা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, রাখাব উদ্দিন, ইকবাল হোসেন, তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, আবুল হাসান রাসেল ও হেনু মিয়া।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.