Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথে যাত্রীবেশি একদল ছিনতাইকারী চালককে মারধর করে সিএনজি চালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় উপজেলার বাগিছা বাজার-হাবড়াবাজার সড়কের আটপাড়া নামক স্থানে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

তবে শুক্রবার বিকেল পর্যন্ত এঘটনায় থানায় মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চালক উজ্জল (সিলেট-থ ১১- ৩৬৬২) নং অটোরিকশায় সিলেট চান্দনীঘাট থেকে যাত্রী নিয়ে জগন্নাথপুরে যান। ফেরার পথে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে ৪শত টাকা ভাড়ায় ১ মহিলাসহ ৫ জন যাত্রী নিয়ে বিশ্বনাথে রওয়ানা দেন। আটপাড়ায় আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী দল চালক উজ্জ্বলকে মারধর করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

থানার ওসি আব্দুল হাই বলেন, এধরনের একটি ঘটনা শুনেছেন, তবে এখনও কেউ থানায় অভিযোগ দেননি। মামলা দেওয়া হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.