Sylhet Today 24 PRINT

বন্দরবাজারে মুখোমুখি ছাত্রলীগ ও বিএনপি-জামায়াত, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২৩

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে অবরোধ ও হরতালের সমর্থনে জেলরোড এলাকা থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি বন্দরবাজারে এলে মহাজনপট্টি থেকে শিবিরের মিছিলও একই পয়েন্টে আসে।

হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল ও স্বেচ্ছাসেবক লীগের একটি মোটরসাইকেল মিছিল বিপরীত দিক থেকে শান্তি সমাবেশের দিকে যাচ্ছিল, হঠাৎই তাদের ওপর একযোগে হামলা করে যুবদল ও শিবিরের কর্মীরা। এসময় কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হয়। ভাঙচুর করা হয় কয়কটি যানবাহন।

এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিলিত হয়ে বিএনপি-জামায়াতকে ধাওয়া দিলে পিছু হটতে বাধ্য হয়।

এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.