Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ভারত থেকে আনা ২৫টি মহিষ-গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২৩

সিলেটের জৈন্তাপুর থেকে ভারত থেকে অবৈধভাবে আসা ২১টি গরু, ৪টি মহিষ এবং এগুলো বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করেছে থানা পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।  

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ গাড়ির চালক এবং দুই চোরাকারবারি দৌঁড়ে পালিয়ে যায়।

সিলেট জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেন, পলাতকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.