Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে বিকেলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), মাসুম মিয়া (২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ওসি মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.