শ্রীমঙ্গল প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০২৩
ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি ও কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন একুশে টিভির মৌলভীবাজার প্রতিনিধি ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বৈশাখী টিভির মৌলভীবাজার প্রতিনিধি ও সহ-সভাপতি ইমন দেব চৌধুরী, দৈনিক যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, দৈনিক খোলা চিঠির বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক নান্টু রায়, রুমানা আক্তার, বর্ণ চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।