Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে জাতীয় যুব দিবস পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০২৩

'স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই স্লোগানে বিয়ানীবাজারে যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে উপজেলা হল রুমে জাতীয় যুব দিবস-২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল হক জোয়ারদার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম তার বক্তব্যে চাকুরির পেছনে অনবরত না ছোটে আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য জোর দেন। প্রশিক্ষণ নিয়ে তা যুবক-যুবতীদেরকে বাস্তবে প্রয়োগ করতে বলেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে বেশি দক্ষ ও পরিশ্রমী হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়। এ সময় যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর- কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.