Sylhet Today 24 PRINT

নগরের আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০২৩

প্রতীকী ছবি

সিলেট নগরের মেন্দিবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিপুন বাবু (৪৮) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরের মেন্দিবাগ এলাকার হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হোটেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.