Sylhet Today 24 PRINT

বড়লেখায় অবরোধের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

বড়লেখা প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২৩

বড়লেখায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপি তিন দিনের লাগাতার অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুরে দাসেরবাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মুজিবুর রহমান খছরু, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম, দাসেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.