Sylhet Today 24 PRINT

সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০২৩

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় আগামী শনিবার নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩ কেভি নতুন লাইন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি নতুন লাইন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতায় টিলাগড়, রাজপাড়া, বেতার, সিলেট সরকারি কলেজ, লামাপাড়া, সবুজবাগ, গোলাপবাগ এবং ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবরী হাওর, ফুলতলী মাদ্রাসা, কাঁচাবাজার, সোবহানীঘাট পয়েন্ট, বঙ্গবীর, হাফিজ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.