Sylhet Today 24 PRINT

অবরোধের শেষ দিনে শান্তিগঞ্জে গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২৩

জামায়ত-বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পিকেটিং করার সময় একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

এ ঘটনায় দিনব্যাপী তৎপরতা চালিয়ে সাহিদ মিয়া (৩০) নামের একজন যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী। সাহিদ মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চন্দপুর নোয়াবাড়ির মৃত রশিদ আলী দ্বিতীয় ছেলে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া অবরোধে নানান সময় ভিন্ন ভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে পিকেটিং করার চেষ্টা চালায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীরা। তবে, থানা পুলিশের ব্যপক তৎপরতায় খুব একটা সফল হতে পারেনি তারা। এদিকে, মাঝে মধ্যে ঝটিকা মিছিল দিয়ে নিজেদের অবস্থানের জানান দেয় উপজেলা বিএনপির নেতারা। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় পাগলা বাজারের ব্রিজের পূর্ব পাড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পিকেটিং করে বিএনপি। এসময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮২৮৯) ভাঙচুর করে তারা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, গাড়ি ভাঙচুর করার অপরাধে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। মামলা প্রক্রিয়াধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.