Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে শান্তিগঞ্জ বিএনপির আরও ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২৩

সারা দেশে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার অভিযোগ এনে বিএনপির আরও ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক আফতাবুজ্জামান রিগ্যান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার ১নং পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি আসামী সাহিদ মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহিদ মিয়া শান্তিগঞ্জ থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুর কোনারবাড়ি গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ব্রিজের পূর্ব পাশে পূবালী ব্যাংকের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর অর্ধশতাধিক বিএনপি ও জামাত-শিবিরের সক্রিয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রসহ অবস্থান নিয়ে আঞ্চলিক মহাসড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। এসময় তারা নাশকতা, মিছিল ও একটি গাড়ী ভাংচুর করে। তখন থানা পুলিশে তাহাদের পিছু ধাওয়া করে সাহিদ মিয়া (৩০) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১ লিটার পানির বোতলে অনুমান ২৫০মি. লি. পেট্টোল উদ্ধার করে পুলিশ।

শান্তিগঞ্জ থানার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.  খালেদ চৌধুরী জানান, নাশকতা মামলার ঘটনায় মামলায় এজাহার নামীয় আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এর আগে রবিবার (২৯ অক্টোবর) শান্তিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিএনপি জামাতের ৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।  ওই মামলায় ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে থানা পুলিশ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.