Sylhet Today 24 PRINT

গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার, ককটেল উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে মিছিলে চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজিব আহমদ (২৪) চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট পৌরসভার ধলাইপাড়  মোড়ে একদল লোক ঝটিকা মিছিল বের করে একটি  পিক-আপ ভাঙচুর  করে অগ্নিসংযোগ করা হয়। এসময় পুলিশ তাদের ধাওয়া করে একটি ককটেলসহ ছাত্রদলনেতা রাজিবকে গ্রেপ্তার করে।

পরে পুলিশ আরো দুইটি ককটেল উদ্ধার করেছে।

শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.