Sylhet Today 24 PRINT

নাশকতার মামলায় তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য আটক

তাহিরপুর প্রতিনিধি  |  ০৪ নভেম্বর, ২০২৩

বিএনপি জামায়াতের তিনদিন অবরোধের পর সুনামগঞ্জে পুলিশের দায়ের করা দুটি নাশকতার মামলায় শাহজাহান কবির নামে এক বিএনপি নেতাকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

শনিবার(০৪ নভেম্বর) ভোর রাতে উপজেলা সদরের উজান তাহিরপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য।

আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, সুনামগঞ্জে দুইটি নাশকতার মামলায় তাকে আসামি করা হয়েছে সেই মামলায় আটক করে শনিবার আদালতে পাঠানো হয়। আরও আসামি রয়েছে তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

আটকের পর থেকে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতংকে রয়েছে। ঘা ঢাকা দিয়েছেন অনেকেই।

পুলিশ জানায়,অবরোধের সময় সুনামগঞ্জ শহরে পশ্চিম হাজিপাড়া ও হাছননগর এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনা দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৮জনের নাম উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর)সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির পুরাতন বাস-স্টেশন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সাথে রৌজ গার্ডেন হোটেল থেকে তাহিরপুর উপজেলা বিএনপি নেতা শামসুল হক(৫০)তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন(৩৮), তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল(৩৩)কে আটক করা হয়। তারা এখন জেল হাজতে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.