Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালন

চুনারুঘাট প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

দুপুর ১২টায় চুনারুঘাট থানা হল রুমে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হকের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রণয় কুমার পালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক জাপানি, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার ওসি তদন্ত প্রজীত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী মাস্টার, এজাজ ঠাকুর চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক এস আর রুবেল, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, শংকর শীল, মিজানুর রহমান মিজান,  মাসুদ আহমেদ প্রমূখসহ চুনারুঘাট থানার সকল অফিসার, পুলিশ সদস্যগণ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.