সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০১৬
জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের একচিত্ত মনে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত মানব সম্পদের মাধ্যমে এগিয়ে যেতে হবে। শিক্ষাই পারে উন্নত মানব সম্পদ তৈরি করতে পারে। তিনি বলেন আমাদের নিজেদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তাহলে বর্তমান সরকারের মিশন ২০৪১ সালের মাঝে আমরা উন্নত দেশে পরিণত হব।
দি অপটিমিষ্টস সিলেটের উদ্যোগে বৃত্তি প্রদান ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে দি অপটিমিষ্টস সিলেট জেলার ডাইরেক্টর অধ্যাপক এম আব্দুল মতিনের সভাপতিত্বে তথ্য ও প্রচার বিষয়ক পরিচালক সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির সাবেক রেজিষ্ট্রার রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, অপটিমিষ্টস আমেরিকার স্পন্সর খায়ের আহমদ চৌধুরী ফকু, গোলাম মাওলা চৌধুরী জামিল, অপটিমিষ্টস আমেরিকার স্পন্সর সাইফুল ইসলাম, সাবেক অপটিমিষ্টস এর সিলেট জেলা ডিস্টিক কো-অডিনেটর ডা: ফজলুর রহিম কয়সর।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী হাই স্কুলের প্রধান শিক্ষক ও ডিক্টের প্ল্যানিং এলাইস মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এম এম নুনু মিয়া, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাদ ওবায়দুল লতিফ, সমাজ সেবী জাবেদ সিরাজ, অপটিমিষ্টস ঢাকা অফিসের সেক্রেটারী একে এম সাঈদুল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন ফারজিনা আক্তার পলি। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাবি পলিটিক্যাল ষ্টাডিজ এর ছাত্রী ফাতেমা বেগম ও মহিলা কলেজের ছাত্রী রাজিয়া আক্তার মিমি। অনুষ্ঠানে পাঁচ মেধাবী শিক্ষার্থীদের হাতে আমেরিকা থেকে প্রদত্ত ৫টি ল্যাপটপ প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় বৃত্তিপ্রাপ্ত ১৪৭জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।
উল্লেখ্য যুক্তরাষ্টে বসবাসরত প্রবাসিদের সংগঠন দি অপটিমিষ্টস ২০০১ সাল থেকে সিলেটে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীাদের মাঝে বৃত্তি প্রদান করছে। আজ ২০১৫ সালের রোজ শুক্রবার দ্বিতীয় পর্যায়ের ১শ ৪৭ জন শিক্ষার্থীদের হাতে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়।