Sylhet Today 24 PRINT

করিমগঞ্জ থেকে ইয়াবা এনে জাফলংয়ে বিক্রি, আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০২৩

দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের কানাইঘাট থেকে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কানাইঘাট থানাধীন চতুল বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে এ দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)।

তারা দুজন মোটরসাইকেল করে ২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান- দীর্ঘদিন ধরে জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রয় করে আসছেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

তথ্যগুলো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.