Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে হয়ে গেল দেড়শ বছরের পুরনো ঘোড়দৌড়

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৬

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে আলমপুর গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।

দেড়শত বছর ধরে চলে আসা এই ঘোড় দৌর প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ শুক্রবার সমবেত হন মাঠে। এবারের  প্রতিযোগিতায় আলমপুর গ্রামের আলাল মিয়ার (উড়ালপংকী) ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয়েছে পাঞ্জারাই গ্রামের শাহীদ মিয়ার (শাহী) ঘোড়া এবং তৃতীয় স্থান পেয়েছেন জগন্নাথপুরের জমসেদ আলীর ঘোড়া।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ১৪ইঞ্চি কালার টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১টি ডিভিডি প্লেয়ার ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান প্রদান করা হয়। প্রতিযোগিতায় শেষে গ্রামবাসীসহ এ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ কর্তৃক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.