Sylhet Today 24 PRINT

পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০২৩

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে জামিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) নগরের সাগরদিঘিরপাড়ের বহুতল ভবন আপন ব্লু-টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত জামিয়া আক্তার সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। জামিয়া ওই বাসার ভাড়াটিয়া মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী ছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলামত দেখে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কী কারণে ওই আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.