Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মেছো বাঘ উদ্ধারের পর খাদিমনগর উদ্যানে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২৩

সিলেটের বিশ্বনাথে জনতার হাতে আটক মেছো বাঘ উদ্ধার করেছে পুলিশ। পরে মেছো বাঘটি অবমুক্ত করতে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৭ নভেম্বর) সকালে বিশ্বনাথ পৌরসভার সুড়িরখাল গ্রামে স্থানীয় লোকজন তিন ফুট দৈর্ঘ্য ও দুই ফুট উচ্চতার মেছো বাঘটি আটক করে। খবর পেয়ে পুলিশ প্রাণীটি নিজেদের হেফাজতে নেয়।

সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনতার হাত থেকে মেছো বাঘটি উদ্ধার করে প্রকৃতির নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের পক্ষে বীরেশ চন্দ্র করের নেতৃত্বে একটি দল মেছো বাঘটি নিয়ে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

এর আগে ১০ সেপ্টেম্বর সিলেট জেলা পুলিশের তৎপরতায় গোয়াইনঘাটে উদ্ধার হওয়া বিশাল আকৃতির অজগর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করলে তা খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.