Sylhet Today 24 PRINT

বেলারুশে মৃত্যুর এক মাস পর ফেঞ্চুগঞ্জের রাজনের লাশ পেল পরিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৩

বেলারুশে মারা যাওয়ার এক মাস পর এক বাংলাদেশি যুবকের লাশ দেশে পৌঁছেছে।

বুধবার (৮ নভেম্বর) বিকাল ৫টায় ঢাকায় বিমানবন্দরে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

নিহত ওই যুবক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আবদুল মছব্বির রাজন (৩২)। তিনি ওই গ্রামের আবদুল হাই টুনুর ছেলে।

গত ৬ অক্টোবর দুপুর ১টায় বেলারুশের রাজধানী মিনস্কের একটি ভাড়া বাসায় হৃদরোগে রাজন মারা যান।

তার অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নুরপুর গ্রামের ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫টায় রাজনের লাশ গ্রহণ করেছে তারা। ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে বেলা চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজনের লাশ এসে পৌঁছে।

তার বড় ভাই আবদুল মুহিম সুমন বলেন, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তার ছোট ভাইয়ের লাশ বাংলাদেশে আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.