Sylhet Today 24 PRINT

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ডা. দুলাল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল ও সতেজ করে তুলে।

বুধবার (৮ নভেম্বর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর ফকিরপাড়া এলাকায় একটি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, খেলাধুলা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। খেলাধুলায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বঙ্গবন্ধু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার সে পথ অনুসরণ করে তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এর আগে, ডা. দুলাল ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ফে ুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল আহমদ, যুবলীগ নেতা আলমগীর জামান বুলবুল, অলিউর রহমান, রাসেল আহমদ চৌধুরী, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, জুবায়ের আহমদ, শেখ মুমিনুল হাসান, খালেদুজ্জামান রিফাত, দেওয়ান রাকাদ, রিবুল আহমদ, সরওয়ার সিদ্দিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.