Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ নিহত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৩

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়া ইউনিয়ন পাথারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিমুদ্দীন পাথারীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় স্বজনরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.