Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ মহাসড়কে নাশকতা চেষ্টায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জে মহানড়কে নাশকতা চেষ্টার অভিযোগে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবীগঞ্জ থানার তথ্য সূত্রে জানাযায়, বুধবার (৮ নভেম্বর) রাতে বিএনপির ডাকা অবরোধ চলাকালে ৫নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা চালানো হয়।

এ খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান। এসময় পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।

এরপর উপজেলা বড় আব্দা গ্রামের মো আব্দুল ওয়াদুদ ছেলে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মঈনুল ইসলাম(৩৪), উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে ৬নং কুর্শি ইউপি যুবদল সদস্য রিপন মিয়া(৩০) কে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার নবীগঞ্জ থানার মামলা করা হয়। মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা আরো ১৫ জনকে আসামি করা হয়।

অপরদিকে পুরনো একটি নাশকতা মামলায় নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরী ছেলে সরফরাজ আহমদ চৌধুরী(৭০) কে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.