Sylhet Today 24 PRINT

প্রতিবন্ধীদের জন্য বিশ্বনাথে চালু হলো ‘ম্যানকাইন্ড কেয়ার হোম’

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২৩

এই প্রথম প্রবাসী উদ্যোগে সিলেটের বিশ্বনাথের প্রতিবন্ধী জনগোষ্টির জীবণ-মান উন্নয়নের লক্ষ্যে ‘ম্যানকাইন্ড কেয়ার হোম’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান চালু করা হয়েছে। ম্যানকাইন্ড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত ওই ‘ম্যানকাইন্ড কেয়ার হোমে’ বিনামূল্যে আমতৈল গ্রামের ৪৯৫জন, সত্তিশের ১৫০জন, ও সৎপুরের ১০০জন প্রতিবন্ধীদেও চিকাৎসা সেবা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাদ-আছর উপজেলার কাদিপুরের পাশ্ববর্তি আজিজনগরে এই প্রতিষ্টানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় ফিতা কেটে উদ্বোধন করেন বিশ^নাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুহিব বলেন, যুক্তরাজ্য প্রবাসী ম্যানকাইন্ড ফাউন্ডেশন ও ম্যানকাইন্ড কেয়ার হোম’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খলিলুর রহমান যে উদ্যোগ নিয়েছেন সেটি প্রশংসনীয়। এখানে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের পাশাপাশি তাদের জীবণ-মান উন্নয়নেও গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এই ‘কেয়ার হোম’।

স্থানীয় শিক্ষানুরাগী ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক রেজাউল করিম রাজুর পরিালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরমী কবি দেওয়ান হাছন রাজার প্রোপূত্র (বংশধর) দেওয়ান সাখাতুল সামারিন।
এর আগে শুরুতেই প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ‘ম্যানকাইন্ড কেয়ার হোম’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, প্রথমে ১০জনকে দিয়ে সেবাদান কার্যক্রম চালু করা হয়েছে। বিনামূল্যে তাদেরকে ২১দিন সেখানে রেখে প্রাথমিক জীবন-যাপনে করনীয় বিষয়গুলো হাতে কলমে শেখানো হবে। ক্রমান্বয়ে উপজেলার মোট ৭৪৫জন প্র্রতিবন্ধীদের কেয়ার হোমে এনে সেবা দেওয়া হবে। এজন্য কেয়ার হোমে ১জন ব্যবস্থাপক, ৪জন কেয়ার গিভার, ১জন অফিস সহায়কসহ মোট ৬জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। এরআগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ম্যানকাইন্ড কেয়ার হোম’র কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন রেজা।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় প্রতিবন্ধীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পি দেওয়ান সাখাতুল সামারিন, বাউল শাহ সিদ্দিকুর রহমান, পিয়াস, হৃদয় ও লাকিসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.