Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে বারো ঘটিকায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে হিরালাল রাজ প্রধান (২৯) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

হিরালাল মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের চামারু রাজ প্রধানের ছেলে।

জানা যায়, ২০২১ সালে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০ অক্টোবর হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হিরালাল রাজ প্রধানকে ৬ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.