Sylhet Today 24 PRINT

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লার দাফন

মাধবপুর প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর ) বিকালে স্থানীয় বীরসিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল।

জানা যায়, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বীরসিংহপাড়া নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাজার নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সন্তানসহ ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদ পারুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.