Sylhet Today 24 PRINT

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২৩

সিলেট নগরের মিরাবাজার এলাকার মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত ৬জনের পরিবােকে ২লক্ষ টাকা ও গুরুতর আহত ৩ জনকে ১লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।  

শুক্রবার রাতে উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে উপস্থিত পরিবারের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।
 
এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ,  সাজুওয়ান অহমদ, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, সায়েম আহমদ, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, স্যার জন রাসু, সাব্বির আহমদ, লুৎফুর রহমান, সুবরত ধর বাপ্পি প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।

মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডের বিষয়ে আলোচনা করা হয় এবং মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনের সত্ত্বাধিকারী আখতার ফারুক লিটন পুরো ঘটনার বর্ণনা দেন।  এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা দান করা হয়। নিহত ও আহত পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এসোসিয়েশনের নেৃতৃবৃন্দ।  

প্রসঙ্গত,  গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে সাত জন ওই স্টেশনের কর্মচারী এবং দুই জন পথচারী। প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল পরে ৬ সেপ্টেম্বর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ৬ জন মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.