জুড়ী প্রতিনিধি | ১২ নভেম্বর, ২০২৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, শেখ হাসিনার আমলে দেশের বড় বড় সব প্রকল্পের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি -জামায়াত অকারনে হরতাল ঢেকে মানুষকে কষ্ট দিচ্ছে। মানুষ হত্যা করছে, গাড়ি পোড়াচ্ছে। দেশের মানুষ এসব প্রতিহত করেছে।
তিনি রবিবার জুড়ী উপজেলার একাধিক রাস্তা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সম্পাদক, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম,যুবলীগ নেতা জুয়েল রানা, মো শাহ আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক প্রমুখ।
এ সময় মন্ত্রী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ভূয়াই -বাহাদুর পুর হামিদপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, বাছিরপুর -বাজারচালি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, সাগরনাল ইউনিয়ন -ছারাগাও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর -বাছিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের একতলা ভবনের উদ্বোধন করেন।