Sylhet Today 24 PRINT

গ্রাম এখন শহরের রূপ পাচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২৩

বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, সরকারের পরিকল্পনামাপিক উন্নয়নের ফলে গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে। গ্রামের মধ্যে বসবাস করে মানুষ এখন ইন্টারনেট, বিদ্যুৎ ও যোগাযোগ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে। বিনিযোগকারীরা এখন গ্রামে শিল্প কারখানা স্থাপন করছে।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নে পাকা রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামাত অবরোধ হরতাল দিয়ে দেশের ধ্বংস ছাড়া কিছু করতে পারবে না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ,অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য ৪২ লাখ টাকা ব্যয়ে আন্দিউড়া মহাসড়ক থেকে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইউনি ব্লক দিয়ে টেকসই পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.