Sylhet Today 24 PRINT

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন, সম্পাদক আলী

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

সোমবার (১৩ নবেম্বর) উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০১ সদস্য বিশিষ্ট সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মির্জা হোসেন আহমদ রিপনকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.