Sylhet Today 24 PRINT

অবৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে কারাদণ্ড, একজনকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা  এবং দু ব্যাক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ই নভেম্বর ) বিকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের  কালিকাপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও  সহকারি কমিশনার (ভূমি)  রাহাত বিন কুতুব  গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামামাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর( গঙ্গনগর) গ্রামের লিচু মিয়ার পুত্র  শিবলু মিয়া(৪২), আশুগঞ্জ এর হৃদয় মিয়া(৩৫) এবং কল্টু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রামামাণ আদালতের মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করে। পরে দন্ডপাপ্তদের মাধবপুর থানা সোপর্দ করা হয়।

সহকারি কমিশনার (ভূমি)  রাহাত বিন কুতুব ঘটনা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.