Sylhet Today 24 PRINT

শাহপরানে লেগুনায় আগুন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০২৩

সিলেটের শাহপরান এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা আগুন নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নগরের শাহপরানের শাহজালাল বাজার সংলগ্ন দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.