Sylhet Today 24 PRINT

অবরোধের প্রতিবাদে বিশ্বনাথে মিছিল ও শান্তি সমাবেশ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২৩

সারাদেশে বিএনপি জামায়াতের অবরোধ, অগ্নিসন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১৫ নভেম্বর) বাদ আছর সহযোগী সংগঠনের নেতামর্কীদের নিয়ে অবরোধ বিরোধী মিছিল করা হয়। প্রতিবাদ মিছিলে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এমন প্লেকার্ডও প্রদর্শন করেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় মিছিল পরবর্তি শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, আগামি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জনগণের আশা আকাঙ্খার প্রতীক।

মিছিল ও শান্তি সমাবেশে বিশ্বনাথ উপজেলা, পৌর, ৮ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মীরা উপস্থিতি ছলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.