Sylhet Today 24 PRINT

টিলা কাটায় জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জে টিলা কাটায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার উপজেলার  ১১ নং গজনাইপুর ইউনিয়ন এর দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায়  পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে  নজরুল ইসলাম ও ছৈদ উল্লার ছেলে মানিক মিয়াকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ  

সরকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, অভিযানে সত্যতা নিশ্চিত করে বলেন। অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.