Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৬

”দেশের উন্নতি যদি চাও বাল্যবিবাহ রুখে দাও” এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয় দীগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই মেলা ও আলোচনা সভা হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন রশিদ, দিগেন্ত্র বর্মণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তানজিন মেহজাবিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহেমেদ মানিক প্রমুখ।

বক্তারা এসময় বলেন উপজেলার ৫টি ইউনিয়ন আজ থেকে বাল্য বিবাহ মুক্ত হলো। জেলার অন্য উপজেলার তুলনায় এখানে এমনিতেই বাল্য বিবাহের পরিমাণ কম ছিলো আজ থেকে তা একবারেই বন্ধ ঘোষণা করা হলো। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.