Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নারীর মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে গলায় উড়না পেঁচানো অবস্থায় আলিমা আক্তার সুমা (২৪) নামের এক যুবতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নবেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সুমা ওই গ্রামের রফু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সুমা পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছিল। হঠাৎ কাউকে কিছু না বলে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘন্টাখানেক পর সুমার ভাই রিফাত গিয়ে দেখিতে পায় সুমার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। পরে থানায় খবর দিলে গলায় উড়না পেঁচানো আলিমা আক্তার সুমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.